মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৫২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশু মৃত্যুবরণ করেছে। তার নাম রাজ। সে শিবির রোডের অগ্রদুত চাইল্ড কেয়ার হোমের ১ম শ্রেণীর ছাত্র ছিল। 

রোববার(১৯ সেপ্টেম্বরে) বিকেলে কুলাউড়া থেকে ফেঞ্চুগঞ্জ তার পিসির বাড়ী যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

নিহত শিশুর দাদা নিখিল বর্ধন জানান, কুলাউড়া গ্রাম নিবাসী রিপন বর্ধনের ছেলে নিরব বর্ধন রাজ (৬) গত রোববার বিকেলে বাড়ী থেকে তার পিসিসহ ৫জন সিএনজি গাড়ীযোগে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে ভাটেরার মুমিনছড়া চা-বাগান এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।সিএনজি গাড়ীর যাত্রী শিশু রাজ গুরুতর আহত হয়,এছাড়া অন্যান্যরাও কমবেশী আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশু রাজ, তার ফুফু ও চালকসহ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজ সোমবার ২০ সেপ্টেম্বর সকালে মৃত্যুবরণ করে।পরে সিলেট হাসপাতাল থেকে রাজের লাশ কুলাউড়ায় তার বাড়ীতে নিয়ে আসার পর সোমবার ২০ সেপ্টেম্বর বিকেলে তার সৎকার কাজ সম্পন্ন করা হয়।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com