রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

মৌলভীবাজারে বিদ্যুৎস্পর্শ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু!

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৯ অপরাহ্ন

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু!


মৌলভীবাজার প্রতিনিধি ::মৌলভীবাজারে কাজিরগাঁওয়ে ছাব্বির আহমেদ নামের এক ছাত্র বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু হয়েছে । সে মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

শনিবার ২৫ সেপ্টেম্বর বিকালে বাসায় ফ্যানের সুইচ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ছাব্বির কাজিরগাঁও এলাকার আয়ুব আলীর ছেলে। 

মৃত ছাব্বির আহমেদের বাবা আয়ুব আলী বলেন,সে স্কুল থেকে ৩টার দিকে বাসায় আসে । বাসায় এসে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে  বিদুৎস্পর্শ হয়, সেই সময় বাসায় কেউ ছিলেন না। হঠাৎ তার মা এসে সুইচ অফ করতেই মাটিতে পড়ে! তারপর মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com