শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়া উপজেলায় ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:১৯ পূর্বাহ্ন


নিউজ ডেস্ক :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের শেষদিনে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মোট ৭১৬ জন প্রার্থীর মধ্যে ৩ ইউনিয়নের ৩ মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচন তফসীল অনুযায়ী বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের তারিখে ৩ ইউনিয়নের এক মহিলাসহ ৩ জন মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বয়স কম থাকায় ভূকশিমইল ইউনিয়নের সংরক্ষিত ১ আসনের প্রার্থী সুরাইয়া আক্তার, ঋণ খেলাপির জন্য কাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু তাহের ও পৃথিমপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুশন মিয়াসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, গত মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ১৩ ইউনিয়নে নৌকা, লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত আসনে ১৬২ জন ও সাধারণ ওয়ার্ডে ১৯৫ জনসহ মোট ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

বাছাইতে ৩ জন বাতিল হওয়ায় বর্তমানে মোট ৭১৬ জনের মধ্যে ৭১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে তিনি জানান। 

জাফলং নিউজ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com