রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায়, কুলাউড়া থানা পুলিশের  অভিযানে গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ  (২৯ জানুয়ারী) ভোরে একটি বিশেষ অভিযান  কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই আবু আহমেদ সুজন অধীনে পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীকে কুলাউড়া পৌরসভাধীন মধ্য জয়পাশা নিকট জনৈক ছত্তার মিয়া  কলোনীর সামনে পাকা রাস্তা  থেকে  শেখ সাজিদ (২৫)  কে গ্রেফতার করা হয়। তার  পিতার নাম শেখ রজমুল, বাড়ি মধ্য জয়পাশা।  তাখন  সাজিদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা  উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।


কুলাউড়ার অতিরিক্ত পুলিশ সুপার, সাদেক কাউসার এবং অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কুলাউড়া থানা পুলিশ থেকে জানা যায়, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com