রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

হিংগাজিয়া চা-বাগান থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি::
আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২:৫৫ অপরাহ্ন

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) কুলাউড়া থানার এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সিআর ৫৬/২১ এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মিন্টুর ভর কে কুলাউড়া থানার হিঙ্গাজিয়া চা বাগান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী মিন্টু ভর কুলাউড়া থানার হিঙ্গাজিয়া চা বাগান এলাকার গোপাল ভর এর ছেলে।
কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলায় এক বছর সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com