রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ একজন গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি ::
আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২, ১:৫১ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়ায়, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আলমগীর হোসেন (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।


মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১.৩০ ঘটিকায় কাদিপুর ইউনিয়নের নার্গিস বেগম (৪২) নামের এক নারী কুলাউড়ার দক্ষিণ বাজারের বিকাশ এজেন্ট থেকে ২০ হাজার টাকা ক্যাশ আউট করে বাসায় ফেরার পথে কুলাউড়া পৌরসভার কুলাউড়া-মৌলভীবাজার রোডে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে দুইতিন জন ছিনতাইকারী নার্গিস বেগমকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তার ব্যানেটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।


সংবাদ পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় ছিনতাইকারীকে গ্রেফতার ও টাকা উদ্ধারের নির্দেশ দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেন পার্শ্ববর্তী কমলগঞ্জ থানার কুমড়াকাপন গ্রামের মৃত হুসমত মিয়ার ছেলে।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় মোঃ আলমগীর হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্বার করা হয়। তিনি আরো বলেন আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানার মামলা নং-০১(৩)২০২২ রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাফলং নিউজ/ডেস্ক

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com