শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

বড়লেখায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বড়লেখা প্রতিনিধি::
আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩:১৭ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় বিষপান করে লতিফা বেগম (৩৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (১৮ এপ্রিল) সকালে  উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত লতিফা দক্ষিণ শাহবাজপুর ইউপির শুয়ারারতল এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা সুত্রে জানা যায়, সোমবার সকালে লতিফা বেগম বাড়িতে বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লতিফা মারা যান। পারিবারিক কলহের জেরে লতিফা বিষপান করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘতের কোনো চিহ্ন মেলেনি। লতিফার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com