মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কমলগঞ্জে মনু দলই ভ্যালী কর্তৃক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ন

 

কমলগঞ্জে মনু দলই ভ্যালী কর্তৃক চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ (মৌলভীবাজার) 

রাষ্ট্রীয় সরকারি ছুটি আজ, শ্রম আইন সংশোধন,  শিক্ষিত চা শ্রমিক সন্তানদের চাকুরী, চা শ্রমিকদেরকে ভূমির অধিকার ও শ্রম আইন রাষ্ট্রীয় ভাবে সংশোধন সহ কয়েক দফা দাবী নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ” চা শ্রমিক দিবস ” উপলক্ষে চা শ্রমিক সমাবেশ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে বিকালে কমলগঞ্জের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর  কার্যকরী পরিষদের আয়োজনে ভ্যালীর সভাপতি ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী।  

চা শ্রমিক নেতা সজল কৈরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদের সম্পাদক নির্মল দাস পাইনকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভ্যালীর সহসভাপতি গায়ত্রী রাজভর, চা মজদুর সম্পাদক সীতারাম বীন,  শুভ্র কুমার যাদব প্রমুখ

এসময় মনু দলই কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com