শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

শ্রীমঙ্গলে একটি বাসা থেকে কাল নাগিনী উদ্ধার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১:২০ অপরাহ্ন

 

শ্রীমঙ্গলে একটি বাসা থেকে কাল নাগিনী উদ্ধার

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

কাল নাগিনী সাপ বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি সাপ । এই সাপকে নিয়ে রয়েছে অনেক গালগল্প। বেহুলা লক্ষিন্দর পুরাণে মনসা দেবীর সন্তান হিসেবে কাল নাগিনীকে উপস্থাপন করা হয়েছে। এই সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যুর কথা বলা হলেও প্রকৃতপক্ষে এটি নির্বিষ একটি সাপ। একসময় বাংলাদেশে সচরাচর দেখা গেলেও এটি এখন বিপন্ন প্রজাতির তালিকায়।

শুক্রবার (২৭ মে)সকাল ১০টায়  শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের জুয়েল কানুর বাসায় কাল নাগিনী সাপ দেখে পরিবারের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিলে, সজল দেব বাসায় এসে সাপটিকে উদ্ধার করেন। 

সজল দেব জানান, সাপটি উদ্ধার করে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। 

তিনি আরো জানান, সিলেটের চা বাগানসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে সাপটির দেখা মিললেও বর্তমানে তেমন দেখা যায় না। তবে গভীর বনে এদের দেখা মিলে। এদের দৈর্ঘ্য ১০০ থেকে ১৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। মাথা লম্বা ও চ্যাপ্টা এবং মুখের সামনের দিকে চৌকোনা আকৃতির। এদের দেহের রঙ পিঠের দিকে সবুজ। আবার হালকা সবুজ রঙের এবং কালচে ডোরাকাটা। ঘাড় থেকে লেজের ডগা পর্যন্ত মেরুদ- বরাবর কমলা রঙের এবং লাল দাগ দেখা যায়।  

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com