শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

লাইসেন্স না থাকায় মাধবপুরে ৫ টি প্রাইভেট ক্লিনিক বন্ধ

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২, ১:১০ অপরাহ্ন

লাইসেন্স না থাকায় মাধবপুরে ৫ টি প্রাইভেট ক্লিনিক বন্ধ

নিউজ ডেস্ক:: মাধবপুরে উপজেলা প্রশাসন ও মাধবপুর স্বাস্থ‌্য বিভাগের যৌথ অভিযানে ৫ টি প্রাইভেট ক্লিনিক বন্ধ করা হয়েছে।

অভিযানে বন্ধ করা ক্লিনিকগুলো হচ্ছে তিতাস শিশু জেনারেল হাসপাতাল,প্রাইম হাসপাতাল,সেবা ডায়াগনষ্টিক, এপোলো ডায়াগনষ্টিক ও হক ডায়াগনস্টিক। 

আজ শনিবার(২৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পরিচালিত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উল্লেখিত ক্লিনিকগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাঃ ইশতিয়াক মামুন। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com