বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ফেনী প্রতিনিধি
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭:২৩ পূর্বাহ্ন

ফেনীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাস চালক ও এক নারী যাত্রী নিহত এবং আরও ৬ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে এক প্রবাসীসহ ৬জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিল। গাড়ী চালকের ঘুম আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে চালক নিহত ও ফেনী সদর হাসপাতালে ভর্তির পর এক নারী যাত্রী নিহত হয়।আহত হয় আরও ৬ জন।

ফেনী সদর হাসপাতালে আবাসিক আরএমও ডা. আসিফ মাহমুদ জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে,তাৎক্ষনিকভাবে নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com