মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

বারি সরিষা চাষে লাভবান জগন্নাথপুরের কৃষক

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২:২৫ অপরাহ্ন

৪৫ শতাংশ জমিতে বারি সরিষা ১৮ চাষে লাভবান হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের কৃষক আব্দুল বাছির। স্বল্প খরচে নতুন উদ্ভাবিত বারি সরিষা-১৮ চাষ করে লাভবান হয়েছেন এই কৃষক। গত ৩০ নভেম্ভর ৪৫ শতাংশ জমিতে সর্ব প্রথম নতুন উদ্ভাবিত বারি সরিষা-১৮ রুপন করে ১ ফেব্রয়ারী ফসল ঘরে তুলেন তিনি।

আব্দুল বাছির জানান, প্রথমবারের মতো বারি সরিষা-১৮ চাষ করে আমি সফলতা অর্জন করেছি। এটা সুনামগঞ্জের প্রথম ও নতুন উদ্ভাবিত সরিষা চাষ। এই প্রজাতির সরিষা চাষে আড়াই থেকে তিন মাসে ফলন হয়। ৪৫ শতাংশ জমিতে বারি সরিষা চাষ করতে আমার খরচ হয় ছয় হাজার টাকা আমি সরিষা পেয়েছি সাত মন যার বাজার মূল্য প্রায় একুশ হাজার টাকা। বারি সরিষা-১৮ চাষ করে আমি পনের হাজার টাকা লাভ করতে পেরেছি।
সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), সিলেটের বাস্তবায়নে চলতি রবি মৌসুমে জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি সরিষা-১৮ এর চাষাবাদ হয়েছে।
এ বিষয়ে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, খাদ্য পুষ্টিতে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে, সিলেট বিভাগের কৃষি এবং কৃষকের চাষাবাদ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিগত উন্নয়ন এবং আয় উপার্জন বৃদ্ধির জন্য সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বারি সরিষা-১৮ কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। সুনামগঞ্জের কৃষকেরা আগামীতে বারি সরিষা-১৮ চাষের জন্য অনেক আগ্রহ হবে, এটাই আশাবাদী।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com