সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

মাছ বিক্রির সময় ওজনে কচুরিপানা,গুনতে হলো জরিমানা

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ২:০৬ অপরাহ্ন

 

কুলাউড়া

ডেস্ক নিউজ:: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে ‘মা’ ইলিশ সংরক্ষণ তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার(৫ অক্টোবর) রাতে এ অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা।অভিযানে অংশগ্রহণ করেন কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলমসহ কুলাউড়া থানা পুলিশ।

অভিযানে কোনো বাজারে ইলিশ পাওয়া যায়নি। তবে বাজারে মাছ বিক্রির সময় ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে উত্তরবাজারের একজন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে সারাদেশে ইলিশসহ সব ধরনের নদী-সাগরের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com