শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় স্বাধীনতার ৫০ বছর পর দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ!

নিউজ ডেস্ক::
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৪:৪১ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে ৩৪ লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে স্মৃতিসৌধ  দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণের উদ্দ্যেগ গ্রহন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে জেলা পরিষদের জায়গায় এলজিইডির অর্থায়নে ‘পদ্মদিঘীরপাড় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, স্বাধীনতার ৫০ বছর পর রবিরবাজারে জেলা পরিষদের জায়গায় দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শহীদ মিনারের উন্নয়নসহ বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করে স্মৃতিসৌধ ও শহীদ মিনারের পবিত্রতা রক্ষার আহবান জানান।

ইউএনও ফরহাদ চৌধুরী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগ (এলজিইডি) এর সিএইচএসএমএমপি প্রকল্পের আওতায় প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের মেসার্স জেরিন এন্টারপ্রাইজ রবিরবাজার এলাকায় জেলা পরিষদের জায়গায় পদ্মদিঘীরপাড় স্মৃতিসৌধ নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক সেনারা পৃথিমপাশা আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের চৌমুহনী পয়েন্টে অবস্থিত বধ্যভূমিতে ১৯৭১ সালে যুদ্ধের সময় পৃথিমপাশার অক্ষয় দেব ও কৃতিময় দেব নামে দুজন মুক্তিযোদ্ধাসহ আরও নাম না জানা অনেককে হত্যা করে গণকবর দেয়া হয়েছে। এটি সংরক্ষণের জন্য কয়েকবার আন্দোলন করলেও তা সংরক্ষিত না থাকায় জায়গাটি ছিল অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। অবশেষে জমিসহ অন্যান্য জটিলতা কাটিয়ে প্রকল্পটি সকল বাধা বিপত্তি কাটিয়ে আলোর মুখ দেখেছে।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com