মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:১১ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সুনামগঞ্জের দিরাইয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। এ বছর জেলায় ৪৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পূজা হবে দিরাই উপজেলায়। এ উপজেলায় ৭২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এসব পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর দিরাই পৌরসভায় ৮ টি, রফিনগর ইউনিয়নে ১১টি, ভাটিপাড়া ইউনিয়নে ২ টি, রাজানগর ইউনিয়নে ৭ টি, চরনারচর ইউনিয়নে ১৩টি, সরমঙ্গল ইউনিয়নে ১১টি, করিমপুর ইউনিয়নে ৬ টি, জগদল ইউনিয়নে ৩ টি, তাড়ল ইউনিয়নে ৮ টি এবং কুলঞ্জ ইউনিয়নে ৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।পৌর এলাকার পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে দিরাই বাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, মজলিশপুরের রামকৃষ্ণ সেবাশ্রম সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, মজলিশপুরের শিব সংঘ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, শ্রীশ্রী কালী মন্দির পূজামণ্ডপ, হারানপুর-আনোয়ারপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, শুকুরনগর মহাদেব গাছতলা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ, হারানপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ এবং দিরাই সরকারবাড়ির সার্বজনীন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মনোজ পুরকায়স্থ জানান, ‘দিরাইয়ে এবারও সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ বছর উপজেলায় ৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় দুটি নতুন মণ্ডপ যুক্ত হয়েছে এবং দুটি মণ্ডপ কমেছে।

দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব বিশ্বজিৎ রায় বলেন, ‘পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ চলছে। এ বছর পৌর এলাকায় আটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার দিনগুলোতে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে জন্য আয়োজকেরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’

শ্রীশ্রী কালী মন্দির সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মৃদুল রায় চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আগামী এক-দুই দিনের মধ্যে প্রতিমায় রং করার কাজ শুরু হবে। পূজাকে কেন্দ্র করে এ মণ্ডপে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com