বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৫ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল এলাকা থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার কামারগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহত ব্যক্তি হারিস আলী (৫৫)। তিনি গোয়াইনঘাটের ফুলতৈছগ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তোয়াকুল বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে কামারগ্রাম এলাকায় হামলার শিকার হন হারিস আলী। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে একজন নেমে দা দিয়ে তাকে কোপ দেন। এতে তার কবজির ওপরের অংশ কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com