সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

জৈন্তাপুরে জমির আইল থেকে মহিলার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত্রের আইল থেকে ডলি বেগম (২২) এক মহিলার লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) বাড়ীর পাশে ধান ক্ষেত্রের আইলের মধ্যে মহিলার লাশ পড়ে থাকতে দেখেতে পাওয়া যায়। খবরটি মুহুত্বের মধ্যে ছড়িয়ে পড়লে লাশ দেখতে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় ।

নিহত মহিলা পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী মোছা. ডলি বেগম (২২)।

জানা যায়, নিহত ডলি বেগম দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ধারনা করা হচ্ছে ফজরের পর কোন এক সময়ে বড়াীর লোকজনের অগোচরে ঘর হতে বের হয়ে পড়েন এবং মৃগী আক্রান্ত হয়ে জমির আইলে মৃত্যু বরণ করে।

পুলিশ সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌছে সুরহাল প্রস্তুত পূর্বক নিহতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com