বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

মৌলভীবাজার সরকারি কলেজে পিঠাপুলিসহ নানা আয়োজনে হবে বসন্ত বরণ

জাকারিয়া ইমন::
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন

সময় যত এগুচ্ছে শিমুল গাছের সৌন্দর্য ততো বৃদ্ধি পাচ্ছে। লাল হলুদের মিশ্রণে সুরভিত হচ্ছে প্রকৃতি। কুকিলের সুমধুর ডাক যেন কোন এক অজানা ভালোবাসার গল্পকে কাছে ডাকছে প্রতিনিয়ত।

১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার এই দিনেই শুরু হচ্ছে বাংলা ঋতুর রাজা বসন্ত। ফুলে ফুলে মুখরিত হবে চারপাশ। তরুণতরুণীরা মেতে উঠবে আনন্দে। আর এই আনদ এবং সৌন্দর্যকে আরও বর্নিল করতে মৌলভীবাজার সরকারি কলেজে আয়োজিত হচ্ছে পিঠা উৎসব। শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী হওয়া পিঠে গুলো স্টল ভিত্তিক সাজানো হবে ক্যাম্পাসে।

মৌলভীবাজার সরকারি কলেজ কতৃপক্ষ নানা আয়োজনে দিনব্যাপী বসন্ত উৎসব পালন করবে। আগামীকাল সকাল দশ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে মূল অধিবেশনের উদ্বোধন করবেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ। তারপরেই থাকছে পহেলা ফাল্গুন উপলক্ষে বসন্তর‌্যালি। যেখানে অংশগ্রহন করবেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি, গান, নৃত্য, ম্যাজিক ও আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরার ফ্যাশন-শো  ও বসন্তমেলা। মেলায় থাকবে কলেজের অনার্সের ১৪ টি বিভাগের সৌজন্যে চারু ও কারুকলা, বই ও পিঠার স্টল। সবমিলিয়ে একটি সুন্দর সকালের অপেক্ষায় মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com