মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন ও কিছু কথা

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ অপরাহ্ন

ফেরদৌস কোরেশী ::

আমি আনন্দিত যে, রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন নিয়ে কিছু সংবাদ দেখে। অনেক গুনীজন এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। রাজনগর  উপজেলার সদর ইউনিয়নের বাগাজুড়া গ্রামের কৃতি সন্তান ইতিহাসবিদ ড.মুমিনুল হক এ্যাডভোকেট ১৯৯৮ সালে এই রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন সংগঠনের কমিটি করে আন্দোলনের ডাক দেন। 

জনমত সৃষ্টির লক্ষে,১৯৯৯ সালে বিশিষ্ট ব্যক্তিদের এওয়ার্ড দেন।  তৎকালীন বিলাতে হাইকমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন পক্ষ থেকে  রাজনগরের আসনটি ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি কেবল রাজনগর নয় সিলেট বিভাগের বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করছেন এবং করে যাচ্ছেন।

২০০০ সালে সাংবাদিক বকশী ইকবাল আহমদের বিশেষ সহযোগিতায়  রাজনগরে রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন কমিটি গঠন করেন।

তাছাড়া তৎকালীন অর্থমন্ত্রী এস এম কিবরিয়া কাছে এক জনসভায় দাবী তোলে ধরেন।

তিনি রাজনগরের পৌরসভা ও রাজনগর সংসদীয় আসন পূনরুদ্ধার সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাবেক অর্থ মন্ত্রী সাইফুর রহমান ও সাবেক এম পি আজিজুর রহমানের সাথে লন্ডনে জনসভায় দাবী গুলো তুলে ধরেন। তার লিখিত ইতিহাস গ্রন্থগূলোতে  এগুলার ছবি সহ তথ্য দেওয়া আছে।

ডিজিটাল যুগে আমরা অনেকে বই পড়ি কম। তাই নবীন সাংবাদিক ও কর্মীরা হয়তো অনেকে আমরা রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার আন্দোলন সঠিক ইতিহাস জানি না,তাই তথ্যগুলে তুলে ধরা হয়েছে।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com