বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

সিলেটে বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত লাশ

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৮:২২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::

সিলেটের বিমানবন্দর থানার আম্বরখানা মজুমদারী এলাকার ৩১ নং বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এদের একজনের নাম রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।পুলিশ দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুইজন ওই বাসাতেই থাকতেন এবং তারা কলিমউল্লাহর মেয়ে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।

এদিকে দুই বোনের লাশ উদ্ধারের ব্যাপারে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, সকাল ৬ টার দিকে আশপাশের লোকজন জানালা দিয়ে তাদের দুই বোনের লাশ বাসার ছাদের রডে ঝুলে থাকতে দেখে চিল্লাচিল্লি শুরু করেন। তখন আমাদের খবর দেওয়া হয়। আমরা গিয়ে দেখি নিজেরা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। তখন লাশগুলো উদ্ধার করা হয়।

দুই বোনের লাশ উদ্ধারের পর প্রতিবেশী বা স্বজনদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে,বিয়ে  নিয়ে একটা হতাশা থাকতে পারে। তাঁদের সকলের অনেক বয়স হলেও এখনো বিয়ে হচ্ছে না। 

প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও এটি আরও সময় নিয়ে ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন জানিয়েছেন বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম। 

জাফলং নিউজ /ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com