শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

নতুন ফ্ল্যাটে লাল সাজে পরীমনি

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩৭ পূর্বাহ্ন

নতুন ফ্ল্যাটে উঠেছেন বরাবরের মতো আলোচিত নায়িকা পরীমনি। সোমবার নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনি।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু নতুন ছবি পোস্ট করেছেন। সেসব ছবিতে লাল জামার সঙ্গে মিলিয়ে লাল জুতায় দেখা যায়  চিত্রনায়িকাকে। ঝুটি বাঁধা চুলে বেশ উচ্ছ্বসিত ছিলেন এ সময়।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পরীমনি লিখেছেন জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের একটি উক্তি, যার বাংলা অনুবাদ হলো, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’

সম্প্রতি মাদক মামলায় ২৭ দিন কারাভোগ শেষে গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান জনপ্রিয় এই নায়িকা। ওইদিন বাসায় ফিরেই তিনি বাসা ছাড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন পরীমনি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com