মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

রাজনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ অপরাহ্ন

 

রাজনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

রাজনগর প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। “আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমবৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা অনুষ্ঠানের মাধ্যমে এ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার  উদ্যোগে উক্ত দিবস উপলক্ষে  উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার চক্রবর্তী  ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  গোলাম রব্বানী খান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাব সদরের শতাধিক কন্যা শিশু ছাড়াও উক্ত ক্লাবের  সংগীত ও কবিতা আবৃত্তি শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে  কন্যা শিশুরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

জাফলং নিউজ/শুভ/নাহিদ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com