সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

জাফলংয়ে পর্যটকরা পাবেন বিনামূল্যে ওয়াই-ফাই

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ৩:০৬ পূর্বাহ্ন

জাফলংয়ে পর্যটকরা পাবেন বিনামূল্যে ওয়াই-ফাই

জাফলং প্রতিনিধি::

প্রকৃতি কন্যা জাফলং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর । প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত। 

জাফলং

এখন থেকে জাফলংয়ে পর্যটকরা পাবেন বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ। পর্যটনস্থলে প্রবেশ করতে দিতে হবে ফি। প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রবেশ ফি দিলে পর্যটকরা নির্ধারিত খরচে ট্যুর গাইড, ফটোগ্রাফার ও নৌকা ভাড়া করতে পারবেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসন এই কার্যক্রমের তদারকি করছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও পুরো জাফলংকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

জাফলং নিউজ/ডেস্ক/এ কে/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com