বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা


ডেস্ক নিউজ:: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় রাঙ্গিছড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আশরাফুল ইসলাম তুহিন (১৮)।  সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল ইসলাম তুহিন উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব ভাবনিয়া গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

জানা গেছে, রাঙ্গিছড়া চা বাগানের পাশে মনছড়া এলাকায় আশরাফুলের একটি পানের জুম রয়েছে। সেই জুম দেখাশোনা করতেন তিনি। সোমবার রাতে রাঙ্গিছড়া বাজার থেকে জুমে যাবার পথে কে বা কারা তাকে দা দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com