মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

শারদীয় দূর্গাপূজা পরিদর্শনে মৌলভীবাজারে ভারতের সহকারী হাইকমিশনার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ন

শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে মৌলভীবাজারে ভারতের সহকারী হাইকমিশনার

ডেস্ক রিপোর্টার:: মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবী দূর্গার মহা সপ্তমী পূজা।

মঙ্গলবার ১২ অক্টোবর সকাল থেকেই পূজা  মন্ডপগুলোতে উলুধ্বনি, শঙ্খ ও চণ্ডিপাঠে মুখরিত হয়ে ওঠেছে। বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণার্থীরা পূজা করতে আসেন মন্ডপে।

সকাল সাড়ে ১০টায় ভারতের সহকারী হাইকমিশনার (সিলেট) নিরাজ কুমার জয়সওয়াল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিদর্শনে আসেন। তিনি মৌলভীবাজার শহরস্থ শ্রী শ্রী দুর্গা বাড়ি মন্দির সহ আরও কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন।

মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি পূজামন্ডপ সাজ-সজ্জায় ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে। আর এ ব্যাতিক্রমী আয়োজনে শহরের সৈয়ারপুরের ত্রিণয়নী মন্ডপে ২৫ ফুট উচ্চতার মুর্ত্তি রয়েছে এগিয়ে।

দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এবছর জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলে ১০০৫টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এবছর ভক্তদের কাছে দেবী আসছেন ঘোড়ায় চড়ে। ১৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাউৎসব।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com