রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিদেশ ফেরত যুবকের

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিদেশ ফেরত যুবকের


রাজনগর প্রতিনিধি :: 

মৌলভীবাজারে রাজনগরে বিআরটিসি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা গেছেন।

রবিবার (৩১ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান  নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহত মটর সাইকেল চালক আয়ন মিয়া (২৮) মুন্সিবাজারের ব্রাহ্মণগাওয়ের আরব আলী মিয়ার ছেলে। তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। তিনি এই মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটর সাইকেল আরোহীর সাথে (ঢাকা মেট্রো- ট ২২-৯১০৬) নাম্বারের একটি বিআরটিসি ট্রাকের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই যুবক মারা যান। 

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, উপজেলার খলাগাঁও কবরস্থান  নামক স্থানে রাজনগর সিলেট রোডে সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় রাজনগর ফায়ার সার্ভিস সকাল ০৭ টা ২০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাজনগর ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার কাজ পরিচালনা করেন রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন  অফিসার (ভারপ্রাপ্ত) আলী হোসেন  ও উক্ত স্টেশনের ফায়ারফাইটারগণ৷

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com