মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের স্মারক গ্রন্থ ‘বিরহ দহন’র মোড়ক উন্মোচন

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৫:০৮ অপরাহ্ন

 

প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের স্মারক গ্রন্থ 'বিরহ দহন'র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : 

রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রয়াত সাংবাদিক,  কবি, সংস্কৃতিকর্মী আহমেদ ফয়সল আজাদ স্মরণে ‘বিরহ দহণ’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  এ অনুষ্ঠান শুরু হয়। 

স্মারকগ্রন্থ ‘বিরহ দহণ’-র সম্পাদক সাংবাদিক ও লেখক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সম্পাদক মিছবাহুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত,  লেখক ও গবেষক দীপংকর মোহান্ত, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক আহমদ, রাজনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কেতকি রঞ্জন ভট্টাচার্য, সম্পাদক অসিত দেব, ডা. স্নেহাশিস ঘোষ।

বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের পিতা আহাদ মিয়া, কবি ইন্দ্রজিত দেব, খছরু চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, মুহিদুর রহমান, প্রয়াত সাংবাদিক আহমদ ফয়সাল আজাদের ভাই হুমায়ুন রশিদ, সালবাদিক আক্তার হোসেন, তামান্না আক্তার প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com