মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলন যন্ত্রদানব ধ্বংস: জরিমানা আদায়

জাফলং প্রতিনিধি::
আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১:০২ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে জাফলংয়ের পিয়াইন নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে ৩৫ টি মেশিন ও সরঞ্জাম সনাক্তত করে ধ্বংস করা হয়।

এদিকে বিকেলে পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকায় একাধিক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য উদ্ধার করে পরবর্তিতে ধ্বংস করা হয়। এবং দুটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোঃ ইদ্রিস আলী সহ পুলিশ ও বিজিবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

একই সাথে পর্যটন কেন্দ্র জাফলং এর বিভিন্ন দোকানে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে পৃথক মামলায় ২ জনকে জরিমানা করা হয়েছে।

সেই সাথে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির না করতে সকল ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com