শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর জানাজা সম্পন্ন।

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর জানাজা সম্পন্ন।


জাফলং প্রতিনিধি::

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় সিলেট গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ৪নং ওয়ার্ড নলজুরী গ্রামের ২ বারের সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা মো: আহম্মেদ আলী (মেম্বার) এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ সম্পন্ন  করা  হয়েছে।

জাফলং এর নলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ সম্পন্ন হয় । এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের নির্বাহী অফিসার জনাব, তাহমিলুর রহমান। তাহমিলুর রহমান এর নেতৃত্বে সশস্ত্র সালাম জানান গোয়াইনঘাট থানার এস আই লিটন রায় সহ গোয়াইনঘাট থানা পুলিশ।

আহম্মেদ আলী ১৯৯৯ সালে ৩নং পূর্ব  জাফলং  ৪নং ওয়ার্ড থেকে ইউ/পি সদস্য পদে নির্বাচিত হন পরে দিতীয়বারের মত নির্বাচিত হয়ে টানা দুইবারে ইউ/পি সদস্য পদ দায়িত্ব নিয়ে জনগনের সেবা করে যান,   স্থানীয়রা জানান শুক্রবার বিকাল ৩.২০ মিঃ সময়  উপজেলার নলজুরী  গ্রামের  নিজ বাড়িতে তিনি মৃত্যু  বরন করেন ।

মৃত্যু  কালে  দেশের শ্রেষ্ঠ সন্তান  মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী  এর বয়স ছিল (৭৫) বছর । মৃত আহম্মেদ আলী মিয়ার বড় ছেলে মাহমুজ উদ্দীন জানান,  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার আহম্মেদ আলী আমার বাবা তিনি ইন্তেকাল কালে রেখে যায় ৫ ছেলে  ১ মেয়ের  মাঝে  আব্দুর রহিম, সবার ছোট ।  মৃত্যু কালে   পাঁচ ছেলে এক মেয়ে সহ অসংখ্য  হিতাকাঙ্ক্ষী  বন্ধু  বান্ধব  ও আত্মীয় স্বজন রেখে  গেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com