মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

বুদ্ধিজীবী দিবসে এমপিআইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৫:১৪ পূর্বাহ্ন

বুদ্ধিজীবী দিবসে এমপিআইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক:: শহীদ বুদ্ধিজীবী দিবস  ২০২১ পালন উপলক্ষে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা  হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের  মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী জহিরুল ইসলাম,  বিভাগীয় প্রধান(ফুড) এ কে এম খাদেমুল বাশার প্রমুখ। 

এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com