বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

জাফলংয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ চালকসহ ২ যুবকের মৃত্যু

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

জাফলংয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ চালকসহ ২ যুবকের মৃত্যু


গোয়াইনঘাট প্রতিনিধি:: ইব্রাহীম আলী

সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে ১৭ ডিসেম্বর (শুক্রবার) বেলা ০১২:০০ ঘটিকায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ইউসুফ আলী(৩০) নামের এক যুবক নিহত হয়। মোটর সাইকেলে থাকা সুহেল নামের অন্যজন গুরুতর আহত হয়।

ঘটনাস্থলে স্থানীয়রা জানায়, মহাসড়কে হঠাৎ চলন্ত অবস্থায় ইউসুফ আলী’র মোটর সাইকেলের  নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় ও গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় সুহেলকে সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুহেলকেও মৃত্যু ঘোষণা করেন বলে জানা যায়। নিহত ইউসুফ আলী, চাঁদপুর জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের  রহমত উল্লার ছেলে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) পরিমল চন্দ্র দেব, ঘটনা সত্যতা নিশ্চিত জানান, গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর ২নং আপ নামক মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি একজন ঘটনাস্থলেই মারা গেছে এবং স্থানীয়দের সহযোগিতায় সিলেটের এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজনকে পাঠিয়েছি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুহেলকেও মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com