মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

জাফলংয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ২:১৪ অপরাহ্ন

জাফলংয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


জাফলং প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত ওই গৃহবধূর নাম নিলুফা আক্তার নিলু। সে উপজেলার নলজুড়ী পশ্চিমপাড়া গ্রামের মামুন আহমেদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ নিলুফা আজ রোববার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায় এবং আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com