সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় উদ্বোধন হলো সৈনিক শহিদ স্মৃতি প্রিমিয়ার লীগ

কুলাউড়া প্রতিনিধি ::
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৭:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে শহিদ স্মৃতি পরিষদের আয়োজনে সৈনিক শহিদ স্মৃতি প্রিমিয়ার লীগ  ২০২২ ইং এর ২য় সিজনের  উদ্বোধনী অনুষ্ঠান, জার্সি উন্মোচন এবং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজারের চেয়ারম্যান প্রভাষক মোঃমমদুদ হোসেন। 


২৯ জানুয়ারী (শনিবার) হারুনুর রসিদ হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক এ কে এম শাহজালাল,ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ, ইউপি সদস্য আতাউর রহমান আপ্তাব,  হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আব্দুল মনাফ, জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সেলী বেগম। 


উদ্বোধনী খেলায়  ধারাভাষ্যকার এবং উপস্থাপনা  এর দায়িত্বে ছিলেন মোজাম্মেল হক অপু,  মাসুম, মামুনুর রশীদ মামুন ও জায়েদুল ইসলাম। 


উদ্বোধনী খেলার স্কোরকার্ড ::
প্রথমে ব্যাট করতে নেমে ক্রীক ফাইটার্স সাতরা ১৫৮ রান করে সবকটি উইকেট হারিয়ে
১৫৯ রানের জয়ের লক্ষে নেমে লিডিং চ্যালেঞ্জার্স সাতরা ৭১ রানে অলআউট হয়।
জয়ী- ক্রীক ফাইটার ৮৭ রানে।
জাফলং নিউজ/ডেস্ক/কামরান/শুভ

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com