শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়ায় বসতঘরের সিঁদ কেটে ৩ বছরের শিশু চুরির অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি ::
আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সিঁদ কেটে ঘর থেকে হাবিবুর রহমান মাহিন নামে ৩ বছরের একটি শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ মে) রাত প্রায় ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনাটি ঘটে।

কুলাউড়া উপজেলার  টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সঙ্গে  রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের (হাবিবুরের মা)। হাবিবুরের পিতা দুবাই প্রবাসী থাকায় তিনি সন্তানকে নিয়ে কৌলা গ্রামে বাবার বাড়ি থাকতেন।

মাহিনের  মা লিজা বেগম জানান, শিশুটির নানার বাড়িতে এই ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি হাবিবুরকে নিয়ে ঘুমাতে যান। রাত্রে ঘুমের মধ্যে ছিলো সবাই, তখন হঠাৎ রাত প্রায় ২টার দিক্র ঘুম ভাঙলে হাবিবুরকে কাছে না পেয়ে এবং ঘরের সিঁদ কাটা দেখে চিৎকার করে উঠেন। তখন পরিবারের লোকজন বের হলে দর্বৃত্তদের দেখতে পাওয়া যায়নি । পরে আসেপাশে অনেক খোজাখুজি করলেও শিশু হাবিবুরের কোন সন্ধান মিলেনি।

জানা যায়, শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুলাউড়া থানার  পুরো একটি টিম শিশুটিকে উদ্ধারে  করছে। এরই মধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com