সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালের হিসাবরক্ষক

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১২:১৪ অপরাহ্ন

 

সন্ত্রাসী হামলায় আহত হাসপাতালের হিসাবরক্ষক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে অফিসের ডিউটি শেষে কুলাউড়া থেকে বাস যোগে মৌলভীবাজার বাসায় ফেরার পথে অতর্কিত এ হামলার শিকার হন তিনি।

বর্তমানে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমিনুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলে ডিউটি শেষ করে বাসে করে কুলাউড়া থেকে মৌলভীবাজার বাসায় ফিরছিলাম। বাসটি কুলাউড়ার স্কুল চৌমোহনা এলাকায় আসার সাথে সাথে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাসটি পথরোধ করে বাসে ওঠে। তখন কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে রড, ধারালো ছুরি ও লোহার পাইপ দিয়ে মারধর করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com