বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

বানিয়াচংয়ে মেছো বিড়াল উদ্ধার।

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৩:২৪ অপরাহ্ন

বানিয়াচংয়ে মেছো বিড়াল উদ্ধার।

শাহ সুমন বানিয়াচং::  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গানপুর থেকে বানের পানিতে ভেসে আসা একটি মেছো বিড়াল উদ্ধার করেছেন হবিগঞ্জ বন বিভাগের লোকজন। রবিবার দুপুর ১২টায় উপজেলার ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রাম থেকে আহত অবস্থায় পূর্ণ বয়স্ক একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়।

হবিগঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচংয়ে বর্তমানে বন্যা চলায় মানুষের পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণী আবাসস্থল ও খাদ্য সংকটে পড়েছে। তেমনি উদ্ধারকৃত মেছো বিড়ালটি আবাসস্থল হারিয়ে বানের পানিতে ভেসে গানপুর গ্রামের লাল মিয়ার বাড়িতে উঠেছিলো। মেছো বিড়ালটি আটক করার সময় স্থানীয়দের দ্বারা ডান কানের দিকে ফিকলবিদ্ধ হয়ে আহত হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, বানিয়াচংয়ের দূর্গম হাওরে স্থানীয়দের হাতে আটক হওয়া মেছো বিড়ালের খবর পেয়ে পিটিয়ে না মেরে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এলাকাবাসীর সাথে যোগাযোগ করে মেছো বিড়ালটিকে রক্ষা করা হয়।পরিপূর্ণ সুস্থ হলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com