মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে ৩৭৮ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু খালেদ মাসুম
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৩:২৩ অপরাহ্ন
জৈন্তাপুরে ৩৭৮ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জৈন্তাপুরে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৭৮ বোতল ফেন্সিডিল ও ২ কেজি গাঁজা।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম-এর তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর-এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে, জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান-এর নেতৃত্বে অপর একটি দল রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গুয়াবাড়ী (আসামপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হাসান (১৯)-কে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com