সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

তুরস্কে ভূমিকম্পে মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার: ইউএসজিএস

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকস্পে সিরিয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৭০ জনে। শক্তিশালী এ ভূমিকম্পে বেড়েই চলছে প্রাণহানি। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়া ও তুরস্কে নিহত ছাড়িয়েছে ৬৭০ জনে। এরমধ্যে সিরিয়ায় ৩৮৬ এবং তুরস্কে ২৮৪ জন।

ইউএসজিএস বলছে, নিহতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। আর ১০০ থেকে ১ হাজারে ২৭ শতাংশ। ১০ থেকে ১ লাখে নিহত পৌঁছানার শঙ্কা রয়েছে ২০ শতাংশ। এই অঞ্চলে ভূমিকম্পের পূর্বের ইতিহাস, জনসংখ্যা, কম্পন এবং ভবনের অবকাঠামোর ওপর ভিত্তি করে এমন ধারণা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি।

সংস্থাটির কর্মকর্তারা আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এ অঞ্চলের মানুষ যেসব অবকাঠামোয় বসবাস করে তা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবারের আঘাতে একশ’ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে পারে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। সূত্র: সিএনএন


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com