বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ পাওয়া গেছে

হবিগঞ্জ প্রতিনিধি,
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২:৩৯ অপরাহ্ন

চুনারুঘাটে একই পরিবারের তিনজনের লাশ পাওয়া গেছে। উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রামে বেলা আড়াইটার দিকে তাদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পৌনে ৫টায় চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন। ওসিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এখনও সেখানে অবস্থান করছেন

ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মৃতদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরো তিন সন্তান জীবিত আছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধি। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তাই তার পক্ষে সংসার চালাতে পারছে না। এজন্য স্ত্রী ও ইয়াছিনকে মারার পর হয়ত সজ্জুল হক আত্মহত্যা করতে পারে।

ওসি রাশেদুল হক জানান, লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সহকারূি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের প্রাশ তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে।
বিস্তারিত আসছে…


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com