সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

অগ্রণী ব্যাংক সিলেট ইউনিট এর অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংক সিলেট ইউনিট এর অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

২১ মে রবিবার রুবেল আহমদ এর সভাপতিত্বে ও মো. আশরাফুল আলমের সঞ্চালনায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হোটেল ক্রিস্ট্যাল রোজ এ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল সচিবালয় ও পিসিএমডি এর মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তাহমিন আহমেদ , সিলেট জেলা ক্রীড়া সংস্থা এর সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অগ্রণী ব্যাংক এর পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল লতিফ, পূর্ব অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোর্শেদা আক্তার, সিলেট সার্কেল এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, অগ্রণী ব্যাংক রিটায়ার্ড ব্যাংকার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ আজিজুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিট এর সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী রোমেল প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিট, সিলেট কর্তৃক প্রকাশিত “স্বপ্নদ্রষ্টার পথে” নামক স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অগ্রণী ব্যাংক ইউনিট, সিলেট এর নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণসহ অগ্রণী ব্যাংকের সফলতা ও ব্যাংকিং বিষয় নিয়ে নানাবিধ আলোচনা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com