মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৬ অপরাহ্ন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম।সোমবার (১২ অক্টোবর) রাজনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপকারভোগী নির্বাচনের সম্ভাব্য মানদণ্ড বা ক্রাইটেরিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে তিনটি নির্ধারিত ওয়ার্ডে তথ্য সংগ্রহ ও উপকারভোগী পরিবারের তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হবে। নির্ধারিত ওয়ার্ডগুলো হলো— ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, কামারচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং মুন্সীবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী অনুসরণ, সঠিক তথ্য যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেন শাহ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপদেষ্টা আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদুর রহমান ইমরান, সহযোগী সদস্য জুয়েল আহমেদ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com