সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ব্রাহ্মণবাজার ইউপি নির্বাচনে সাইস্তা মিয়ার বিশাল জয়

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৪:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাজার ইউপি নির্বাচনে সাইস্তা মিয়ার বিশাল জয়।

কুলাউড়া প্রতিনিধি:: গত ২৮ নভেম্বর (রবিবার) দেশের ৩য় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে, ৭নং ওয়ার্ডের মেস্বার পদে সিলিং ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাইস্তা মিয়া। 

তিনি সমাজ সেবক হিসেবে নির্বাচনে বিজয়ী হওয়ায় এলাকায় ব্যাপক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

৭নং ওয়ার্ডের একাধিক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মোঃ সাইস্তা মিয়া নির্বাচিত হওয়ার পূর্বে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।  এছাড়াও সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ করেছেন।

নব-নির্বাচিত এই মেম্বার বলেন, আমার বাবা আগে এই ওয়ার্ডের মেম্বার ছিলেন এখন জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে, আশা করি সবার জন্যে ভালো কিছু করে দেখাতে পারবো। 

উল্লেখ্য, উক্ত নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সর্বোচ্চ (৪৮১) ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বি মোঃ কামাল হোসেন আপেল প্রতীক নিয়ে ৩৭৭ ভোট পান। 

জয়ের বিষয়ে তিনি পুরো ওয়ার্ডবাসির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ওয়ার্ড বিনির্মানের জন্য অঙ্গীকার করেছেন।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com