শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

খাল থেকে মিললো ৬৬ লক্ষ টাকা

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৪:৪৯ পূর্বাহ্ন

খাল থেকে মিললো ৬৬ লক্ষ টাকা

ছোট বেলার ভাবনা, রাস্তা দিয়ে হাটার সময় যদি টাকার বস্তা পেতাম! সিনামার মতো করে। ঠিক তেমনি ঘটেছে লালমনিরহাটে। লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জাফলং নিউজ 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com