শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ডাটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ২:২০ অপরাহ্ন

ডাটা ছাড়াই চলবে ফেসবুক মেসেঞ্জার


জাফলং নিউজ ডেস্ক:: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে। 

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে।

এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সাথে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে।

জাফলং নিউজ/ডেস্ক 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com