শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ডিসেম্বরে বাংলাদেশে চালু হচ্ছে পেপ্যাল

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৬:২১ অপরাহ্ন

ডিসেম্বরে বাংলাদেশে চালু হচ্ছে পেপ্যাল


নিউজ ডেস্ক:: বাংলাদেশে চালু হচ্ছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন আগামী ডিসেম্বর নাগাদ এ পেমেন্ট সিস্টেম চালু হতে পারে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সরোয়ার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞা প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে পেমেন্ট পাঠানো বা গ্রহণ করার পদ্ধতিই মূলত পেপ্যাল। সকল ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার বিপরীতে পেপ্যালের মাধ্যমে তাদের নির্ধারিত বেতন বা অর্থ নিয়ে থাকেন।

দীর্ঘদিন যাবৎ এই আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের জন্য অপেক্ষা করে আছেন দেশে লাক্ষ লাক্ষ ফ্রিলানসার।

বর্তমানে, পেপ্যাল ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করে, এবং এটি ২৩.২ কোটির বেশি অ্যাকাউন্ট পরিচালনা করে, তাদের মাঝে সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা ৮.৭ কোটিরও বেশি। পেপ্যাল ২৪ টি মূদ্রায় গ্রাহকদের অর্থ পাঠাতে, গ্রহণ করতে ও অর্থ সংরক্ষণ করার সুযোগ দিয়ে থাকে। ১৯৪ টি দেশের অধিবাসীগণ স্থানীয় বাজারে পেপ্যাল ব্যবহার করে অনলাইনে অর্থ প্রেরণ করতে পারে।

তবে এখনো বাংলাদেশে তারা কার্যক্রম শুরু করে নি পেপ্যাল। সালমান এফ রহমানের বক্তব্য অনুযায়ী বলা যায় এই দীর্ঘ প্রতিক্ষা শেষ হতে পারে। 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com