শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১:০৯ অপরাহ্ন

করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩

ডেস্ক নিউজ::সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় একজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ( ২৩ অক্টোবর ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জন। আর এ সময়ে নতুন করে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যাদের নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৭৩।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৭ জনের সকলেই সিলেটের অধিবাসী। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৮০৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭৬৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ২ জন সুনামগঞ্জ ও ৭ জন মৌলভীবাজার জেলার। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৮ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

জাফলং নিউজ/ডেস্ক/এস


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com