শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

বাকি দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার টুয়েলভ অনিশ্চিত

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ন

 

বাংলাদেশ ক্রিকেটে

অনলাইন ডেস্ক:: 

স্কটল্যান্ডের কাছে ৬ রানের এক পরাজয়ে লজ্জায় যেমন ডুবতে হয়েছে, তেমনি জেঁকে বসেছে সুপার টুয়েলভে যেতে না পারার শঙ্কা। গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে আছে ওমান। ‘বি’ গ্রুপের চারটি দলেরই আরও দুটি করে ম্যাচ বাকি আছে। বাংলাদেশ কি পারবে সুপার টুয়েলভে যেতে?

ওমান এবং স্কটল্যান্ডের ঝুলিতে এখন সমান ২ পয়েন্ট আছে। তবে ১০ উইকেটের বিশাল জয়ের কারণে নেট রান-রেটে এগিয়ে আছে ওমান। তাদের নেট রান-রেট এখন ৩.১৩৫। স্কটল্যান্ডের ০.৩০০।  তিনে থাকা বাংলাদেশ -.৩০০ আর পাপুয়া নিউগিনি -৩.১৩৫ নেট রান-রেট নিয়ে আছে চার নম্বরে। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। ওই ম্যাচটি হারলেই কোনো সমীকরণ ছাড়া বাংলাদেশকে বিদায় নিতে হবে বাছাইপর্ব থেকে।

কিন্তু বাংলাদেশ যদি পরবর্তী দুটি ম্যাচে বড় জয়ও পায়, তাহলেও সুপার টুয়েলভ নিশ্চিত নয়। নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি মাহমুদউল্লাহদের এখন প্রত্যাশা করতে হবে, স্কটল্যান্ড যাতে পরবর্তী দুটি ম্যাচে জয় পায়। তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে টাইগাররা দ্বিতীয় রাউন্ড খেলতে পারবে। নাহলে দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে স্কটল্যান্ড আর ওমান। কিংবা রান-রেটের জটিল হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে। যা রীতিমতো লজ্জা হয়েই দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য।

জাফলং নিউজ/ডেস্ক


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com