সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

কুলাউড়া উপজেলায় ১৩টি ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১২:৫৩ অপরাহ্ন

 

কুলাউড়া উপজেলায় ১৩টি ইউনিয়নে নির্বাচন ২৮ নভেম্বর

শুভ গোয়ালা :: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। 

ঘোষিত তফসিল অঅনুযায়ী সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর।

নির্বাচন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলায় বরমচাল, ভুগশিমইল, ভাটেরা, জয়চন্ডি, ব্রাক্ষ্মণবাজার, কাদিপুর, কুলাউড়া, রাউতগাঁও, টিলাগাঁও, হাজিপুর, শরিফপুর, পৃথিমপাশা, কর্মধা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com