রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

রাজনগরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৯:১৪ পূর্বাহ্ন

রাজনগরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার


রাজনগর প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজ হওয়ার  ৮ ঘন্টা পর ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামের কদর উল্লার মেয়ে খয়রুন বেগমকে (৪৬) বৃহস্পিতবার  সকাল ১০টার পর থেকে পাওয়া যায়নি। ৮ ঘন্টা পর সন্ধ্যায় তার স্বজনরা পাশের বাড়ির লাল মিয়ার পশ্চিম দিকের চারা ভূমিতে তার লাশ দেখতে পান।

এদিকে মৃতের স্বজনরা দাবি করছেন, এটি একটি হত্যাকাণ্ড। তাদের দাবি পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাজনগর থানা পুলিশ রাতে নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com