রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিরাইয়ে ৭২টি মণ্ডপে দুর্গোৎসব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোলাপগঞ্জে পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সিলেটে হা ম লা য় কব্জি হারালেন হারিস আলী রুবেল হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের সহযোগি অলি আহমদ’কে ফাঁসানোর চেষ্টা, ১০ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় বিএনপি নেতার হুমকি ছাত্রী সংস্থা নেত্রী নাদিয়া ফাতেমার বাসায় পুলিশি তল্লাশি, আতংকে পরিবার, ২৪ ঘন্টার আল্টিমেটাম সিলেট সিটি নির্বাচন: ১৯০ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম কুলাউড়ায় নান্দনিক কারুকার্যের শিব মন্দির উদ্বোধন বাংলাদেশকে কেউ আর পেছনে নিতে পারবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে আ:লীগের বিক্ষোভ

ধান ক্ষেতে মানুষখেকো বৈদ্যুতিক তার!

জাফলং নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৩:০৮ অপরাহ্ন

ধান ক্ষেতে মানুষখেকো বৈদ্যুতিক তার!

কুলাউড়া প্রতিনিধি::

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ০২ অক্টোবর শনিবার আবাছ মিয়া (৩৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাতরা গ্রামের মৃত উসমান মিয়ার ছোট ছেলে। ৩ ভাইদের মধ্যে তিনি ছোট ছিলেন। 

স্থানীয় বাসিন্দা বেলাল আহমেদ জানান, নিহত আবাছ মিয়া শনিবার দুপুরে ঘাস কাটতে যান ক্ষেতে , ঘাস রেখে আবার সেই ধান ক্ষেতে সার ছিটাতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। 

এদিকে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করতে গেলে আবাস মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আজ রাত ১১ টায় জানাযা শেষে দাফন করা হবে। 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জাফলং নিউজ/ডেস্ক/শুভ


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com